শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মাঝ–আকাশে খুলে পড়ল বিমানের জানালা, বাঁচলো সব যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

যাত্রীসহ নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে উড়ে চলছিল বিমান। হঠাৎ মাঝ–আকাশে খুলে পড়ে বিমানের জানালাসহ একটি কাঠামো। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে বড় কোনো বিপদ হয়নি। জরুরি অবতরণ করেন পাইলট। বেঁচে যায় সব যাত্রীর প্রাণ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ই জানুয়ারি) আমেরিকায়। আলাস্কা এয়ারলাইনসের বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ পোর্টল্যান্ড থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া।

কিন্তু উড্ডয়নের পর বিচিত্র এ ঘটনার মুখোমুখি হন বিমানটির যাথ্রীরা। হঠাৎ খুলে পড়ে জানালা। উড্ডয়নের ৩৫ মিনিট পর আবারও পোর্টল্যান্ডে ফিরে জরুরি অবতরণ করে বিমানটি। 

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন। ঘটনার সময় বিমানটি ১৬ হাজার ফুটের বেশি ওপরে উড়ছিল।

আরও পড়ুন: ৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

আলাস্কা এয়ারলাইনস বলছে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন।

আলাস্কা এয়ারলাইনসের বহরে ৬৫টি বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ রয়েছে। এয়ারলাইনসটি জানিয়েছে, সব বিমানের উড্ডয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে।

অন্যদিকে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, ঘটনাটি তাদের নজরে এসেছে। তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এ–সংক্রান্ত তদন্তে সহায়তা করবে বোয়িংয়ের কারিগরি দল।

এসকে/ 

আমেরিকা বিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250