রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

ইসরায়েলি গোয়েন্দা সন্দেহে তুরস্কে গ্রেপ্তার ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছে সন্দেহে তুরস্কে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃতরা তুরস্কে বসবাসরত বিদেশিদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতো বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

গত মাসে তুরস্ক ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছিল, যদি তারা (ইসরায়েল) তুরস্কসহ প্যালেস্টিইনি ভূখণ্ডের বাইরে বসবাস করা হামাস নেতাদের তাদের শিকারে পরিণত করার চেষ্টা করে তবে তাদের জন্য ‘গুরুতর পরিণতি’ অপেক্ষা করছে।

আরো পড়ুন: গাজা থেকে হটছে সেনা, ঢুকছে টিকা

এমনটা করলে ইসরায়েল ভুল করবে বলে সতর্ক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও। তুরস্ক হামাসকে জঙ্গি সংগঠন বলে মনে করেন না।

মঙ্গলবার (২রা জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া বলেন, একটি তদন্তের অংশ হিসেবে পুলিশ আটটি প্রদেশের ৫৭টি স্থানে অভিযান চালিয়েছে। যে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মোল’। অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি মোট অংকের বৈদেশিক মুদ্রাও জব্দ করা হয়েছে। তুরস্কের দুর্নীতি দমন ব্যুরো এবং গোয়েন্দা সংস্থা এমআইটি এই অভিযান পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা তুরস্কে বসবাস করা বিদেশিদের পরিচয় জানা, তাদের উপর নজর রাখা, গুপ্ত হত্যা এবং অপহরণের সঙ্গে জড়িত ছিল।

একই অভিযোগে আরো ১৩ জনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। 

সূত্র: রয়টার্স

এইচআ/ আই. কে. জে/ 

আটক তুরস্ক গুপ্তচরবৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250