বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত *** মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ *** গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর *** ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার *** ‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে’ *** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

বাসন মাজলেই কমবে মানসিক চাপ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

মানুষ ততদিন বিভিন্ন মানসিক চাপে ভোগে, যতদিন বেঁচে থাকে। এই মানসিক চাপ প্রতিনিয়ত আমাদের কুরে কুরে খায়। আপনিও কি তেমন মানসিক চাপ বা উদ্বেগে ভুগছেন? তাহলে মনোযোগ দিয়ে বাসন মাজতে শুরু করেন। এতে মন ভালো হয়ে যাবে।

যারা রান্নাঘরে বাসনের বোঝা দেখে উঁকিঝুঁকি মারতে ভয় পান, তারা এবার লম্বা একটা শ্বাস নিয়ে কাজে নেমে যেতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা গবেষণা করে দেখেছেন, বাসন মাজলে মানসিক চাপ কমে গিয়ে ফুরফুরে লাগতে পারে।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক অ্যাডাম হ্যানলে দাবি করেছেন, পূর্ণ মনোযোগের সঙ্গে বাসন ধুলে মন শান্ত হয় ও চাপ কমে যায়।

আরো পড়ুন : যেভাবে পেঁয়াজ ছাড়াই রান্না হবে সুস্বাদু খাবার

বাসন মাজার বিষয়টির সঙ্গে ধ্যানমূলক পদ্ধতির কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখতে এ গবেষণা চালান গবেষকরা। মাইন্ডফুলনেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।

নিবন্ধের অন্যতম লেখক হ্যানলি বলেন, ‘আমার আগ্রহের জায়গায় ছিল কীভাবে আমাদের সাংসারিক কাজকর্মকে মন প্রশান্তির জায়গা হিসেবে তুলে ধরা যায়, তা নিয়ে কাজ করা। বিশেষ পরিস্থিতিতে আমাদের গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে আমরা ইতিবাচক ফল পেয়েছি। ৫১ জন শিক্ষার্থীকে নিয়ে এ গবেষণা চালানো হয়।

এতে দেখা যায়, যারা বাসন মাজার সময় সাবানের গন্ধ, পানির উষ্ণতা কিংবা বাসনের স্পর্শে মনোযোগ দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ২৭ শতাংশ পর্যন্ত স্নায়ুচাপ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং ২৫ শতাংশ পর্যন্ত ফিরে পেয়েছেন উৎসাহ।

এস/ আই.কে.জে/

বাসন মাজা মানসিক চাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250