মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

বঙ্গবাজারে আগুন:

ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৩ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক এবং কর্মচারীদের ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে এরই মধ্যে এ টাকা তাদের কাছে পৌঁছে গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

গত ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীরও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর। আর পুরোপুরি আগুন নেভে ৭৫ ঘণ্টা পর অর্থাৎ ৭ এপ্রিল সকাল ৯টার দিকে।

বঙ্গবাজারে আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই গত শনিবার (১৫ এপ্রিল) আরেকটি অগ্নিকাণ্ড ঘটে ঢাকা নিউ সুপার মার্কেটে। পাষণ্ড ওই আগুনে ধ্বংস হয়ে যায় শত শত দোকান। ব্যবসায়ীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে নিউ মার্কেটের বাতাস।

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি-না তা খতিয়ে দেখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভার সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

এম/

আরো পড়ুন:

ফেরিতে ঈদযাত্রা শুরু

 

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250