মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাব নেতৃবৃন্দের মতবিনিময়, সরকারি বিজ্ঞাপন দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সুখবর ডটকম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অনলাইন মিডিয়ার সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‌'অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)' নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যা যা করণীয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তা করা হবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দ্রব্যমূল্য যেন সহনীয় ও যৌক্তিক হয়, সেটি আমরা নিশ্চিত করব। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। তাই সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির নিবন্ধনপ্রাপ্ত অনলাইন মিডিয়ায় সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে তার সহযোগিতা কামনা করেন। 

প্রতিমন্ত্রী আলোচ্য বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠন করতে তথ্যপ্রবাহ নিশ্চিত করে অপতথ্য ও অপপ্রচার মোকাবেলা করতে চায়। এই বিষয়ে তিনি অনলাইন মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন বাণিজ্য প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনলাইন গণমাধ্যমের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন।

অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ওনাবের সহসভাপতি সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী সদস্য- রফিকুল বাসার, হামিদ মোহাম্মদ জসিম, খোকন কুমার রায় ও মহসিন হোসেন।

আই.কে.জে/ 

ওনাব বাণিজ্য প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250