মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ *** ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প *** শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের *** দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে *** স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত *** মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ *** মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ *** দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দুই বছর সময় লাগবে: তথ্য উপদেষ্টা *** কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের তৃতীয় চালান পাবনার রূপপুরে পৌঁছেছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িটি রূপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোসামী বলেন, কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রবেশ করেছে। এজন্য ভোর ৫টা থেকে সকাল ১০টা পযর্ন্ত ঢাকা থেকে রূপপুর পযর্ন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্পে পৌঁছানো পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে তৃতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। প্রথম ও দ্বিতীয় চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানি করা এ পারমাণবিক জ্বালানি সড়ক পথে নেয়া হয় রূপপুরে। এরপর পর্যায়ক্রমে আরও চারটি চালান দেশে আসবে। এ সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবিচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

আরো পড়ুন: ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রূপপুরে

গত ২৮ সেপ্টেম্বর ইউরেনিয়ামের প্রথম প্রথম চালান দেশে পৌঁছায়। রূপপুর পারমানবিক প্রকল্পে পৌঁছায় ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় চালান বাংলাদেশে আসে ৫ অক্টোবর আর তা রূপপুর পারমাণবিক প্রকল্পে পৌঁছায় ৬ অক্টোবর। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি যে পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ গত ৫ অক্টোবর ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসকে/ 


রাশিয়া রূপপুর ইউরেনিয়াম তৃতীয় চালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250