সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সব দলকে জনগণের স্বার্থে ‘অভিন্ন পথ’ খোঁজার পরামর্শ ব্রিটেনের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ব্রিটেন। সোমবার (৮ই জানুয়ারি) এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে বিশ্বাসযোগ্য, উন্মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ওপর। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এই মানদণ্ডগুলো ধারাবাহিকভাবে পূরণ হয়নি। ভোটের আগে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলের সদস্য গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন।

আরো পড়ুন: পঁচাত্তরের পর এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে: শেখ হাসিনা

বিবৃতিতে আরো বলা হয়, আমরা প্রচারণার আগে এবং চলাকালে সংঘটিত ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানাই। রাজনৈতিক জীবনে এ ধরনের আচরণের কোনো স্থান নেই। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তাই বাংলাদেশি জনগণের কাছে ভোট দেওয়ার সম্পূর্ণ সুযোগ ছিল না।

বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে গভীর ও ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, একটি টেকসই রাজনৈতিক সমাধান এবং সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশেরই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। আমরা সব রাজনৈতিক দলকে তাদের মতপার্থক্য দূর করতে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অভিন্ন পথ খুঁজে বের করতে উৎসাহিত করি। আমরা এই প্রক্রিয়ার জন্য সমর্থন বজায় রাখব।

এইচআ/ আই.কে.জে

সহিংসতা পররাষ্ট্র দপ্তর জাতীয় সংসদ নির্বাচন বিবৃতি ব্রিটেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250