শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

যে নদীর পানি ‘টকটকে লাল’

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

পেরুতে অবস্থিত কুজকো নদীর পানি টকটকে লাল হয়। ছবি : সংগৃহীত

পৃথিবীর নানা প্রান্তে রয়েছে বিস্ময়কর নানা জায়গা। কিছু জায়গায় রহস্যগুলি এমনই যে সেগুলি জানলে চমকে উঠতে হয়। নদীর রং কি? যদি আপনাকে এই প্রশ্ন করা হয়, আপনার উত্তর হবে- নীল বা কর্দমাক্ত। আর যদি এটি একটি অতিরিক্ত দূষিত নদী হয়, তবে তার পানির রঙ কালো পর্যন্ত হতে পারে।

কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি নদী আছে যেখান দিয়ে লাল রঙের পানি বয়ে যায়। এই কারণে কেউ কেউ একে 'রক্তের নদী'ও বলে থাকেন। আসুন জানি এই নদীটি কোথায় এবং এর লাল রঙের কারণই বা কী?

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিস্ময়কর একটি নদী রয়েছে যার রঙ রক্তের মতো ‘টকটকে লাল’। পেরুতে অবস্থিত কুজকো নদীর পানি টকটকে লাল হয়। তবে বছরের কয়েক মাসই এই নদীর রং লাল থাকে। যার কারণে একে ‘রক্তের নদীও’ বলা হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, লাল রঙের পানির এই নদীর নাম কুজকো। এই নদীটিকে পেরুর কাঞ্চিস প্রদেশের ভিলকানোটা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। আজকাল কুজকো নদীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হতে দেখা যায়। না দেখলে এই নদীর পানির রং বিশ্বাস করা যায় না।

নদীতে কেন 'রক্ত' লাল পানিবয়ে যায়?

প্রশ্ন জাগে যে নদীর রং লাল কেন? কী কারণে নীল পানিতে ভরা নদী বছরের কোনও কোনও মাসে রং বদলায়? আসলে এসব প্রশ্নের রহস্য লুকিয়ে আছে কুজকো নদীর অবস্থানে। 

কুজকো নদী প্রবাহিত এলাকাটি তার বেলেপাথরের জন্য পরিচিত। এই পাথরগুলো আয়রন অক্সাইডে ভরা।

সাধারণত এই নদীটি শুধুমাত্র বর্ষাকালে রক্তের মতো লাল দেখায়। পেরুর কুস্কোতে অবস্থিত নদীটি স্থানীয়দের কাছে পুকামায়ু নামে পরিচিত।

জানা যায়, যে জায়গা দিয়ে এই নদী প্রবাহিত হয়, সেই জায়গা খনিজ পদার্থে সমৃদ্ধ। সেই জন্য নদীর স্থানে আয়রন অক্সাইডের পরিমাণ বেশ বেশি।

আরো পড়ুন: ১০৪ বছর বয়সে স্কাই ড্রাইভিং করে বিশ্বকে তাক লাগালেন ডরোথি!

বস্তুত বর্ষাকালে নদীর পানিতে আয়রন অক্সাইড যুক্ত মাটি দ্রবীভূত হয়। এই মাটি ক্ষয়ের কারণেই নদীর জল ঘোলা হয়ে লাল হয়ে ওঠে। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে লাল রঙের নদীর পানি দেখে পর্যটকদের মনে হয় যেন রক্তনদী দেখছেন তারা।

শুধুমাত্র বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসে। অদ্ভুত সুন্দর এই নদীর উৎপত্তি পালকোয়া রেইনবো মাউন্টেন উপত্যকা থেকে। আর বিশ্বের পর্যটকদের জন্য এই যদি এক অমোঘ আকর্ষণ।

এসকে/ 


আমেরিকা নদী লাল পানি পেরু রক্তের নদী কুজকো নদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250