বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

গুগলের ২৫তম জন্মদিন আজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্বের মধ্যে গুগল এখন শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্ট্রিমিংভিত্তিক গেম খেলা, এমনকি চালকবিহীন গাড়ি নিয়েও কাজ করছে প্ল্যাটফর্মটি। সারা বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ২৫তম জন্মদিন আজ।

১৯৯৮ সালের এই দিনে স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মটি। এখন বিশ্বের সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট এটি। শতাধিক ভাষা ও ফি বছর কয়েক হাজার কোটি সার্চের উত্তর দেয় গুগল।

জন্মদিন উপলক্ষে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। এতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিন এবং গুগলের শুরুর দিককার কথা।

শুরুতে এর উদ্যোক্তারা চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে, যার মাধ্যমে অন্য ওয়েব পেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে।

মজার ব্যাপার হলো- শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গুগল নামটি এসেছে গাণিতিক হিসাবের গোগল (googol) ভুল করে লেখার মাধ্যমে, যার মানে হলো ১ এর পর ১০০টি শূন্য।

এ নিয়ে একটি গল্প প্রচলিত আছে যে, একজন প্রকৌশলী বা ছাত্র প্রকৃত নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই বেছে নিয়েছিলেন ল্যারি ও সের্গেই। যখন গুগল প্রতিষ্ঠা করা হয় তখন পেজ ও ব্রিন দুজনই ছিলেন তরুণ। পেজের বয়স ছিল ২২ বছর, ব্রিনের ২১।

গুগলের হেডকোয়ার্টার পরিচিত গুগলপ্লেক্স নামে। এটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত। ২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ। গুগলের নিজস্ব ই-মেইল সেবা জি-মেইলের কথা ঘোষণা করা হয় ২০০৪ সালের ১ এপ্রিল। এছাড়া, ২০০৬ সালে গুগল পরিবারের সদস্য হয় ইউটিউব।

গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিওকল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এছাড়া প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে গুগল।

এস/ আই. কে. জে/ 




গুগল ২৫তম জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250