সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০০৯ থেকে গত ৪ঠা আগস্ট ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্য, বঞ্চনা, অবিচার বা প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের তালিকাভুক্ত করতে চায় সশস্ত্র বাহিনী। ভুক্তভোগী কর্মকর্তাদের তাদের আবেদনের মূল কপি (হার্ড কপি) ২১শে সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা তাদের আবেদন সদস্যসচিব, মহাপরিচালক, প্রশাসন ও ব্যবস্থাপনা পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাসে সরাসরি পাঠাবেন।

গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যের শিকার হয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ৪০০ সদস্য পুনর্বহালের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছিলেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা দাবি করেন, তাদের অন্যায়ভাবে ১৮৫৭ সালের ব্রিটিশ আমলের আইনের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমান সরকারের কাছে পুনর্বহালের জন্য আবেদন করা হলেও কেউ তাদের আহাজারি শুনছেন না।

আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250