রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুহাম্মাদ মাইনুল ইসলাম 

আমরা অনেকেই মনে করে থাকি বিয়ের সম্পর্ক হচ্ছে ক্যারিয়ারের সাথে। বিয়ে করতে হলে আগে ক্যারিয়ার গড়তে হবে, ভালো কোনও চাকরি করতে হবে। প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করতে হবে, না হয় স্ত্রীকে খাওয়াবো কী? পরাবো কী?

এই বিষয়গুলো ছোট বেলা থেকে আমাদের সমাজ আমাদেরকে শিখিয়ে আসছে। এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। একটা ছেলে উপযুক্ত বয়সে বিয়ের কথা বললে তখন পরিবার থেকে বলা হয়- আগে প্রতিষ্ঠিত হও।

অথচ আল্লাহ তায়ালা  সূরা আন-নূরে বলেছেন: “আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।” 

নবী করীম সাঃ বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়। তাদের মধ্যে একজন ঐ বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। (তিরমিজি ১৬৫৫)।

এই আয়াত আর হাদিস দ্বারা বোঝা যায়- আল্লাহ আমাদেরকে স্পষ্ট  বলে দিয়েছেন তোমাদের ছেলে-মেয়ে  উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা যদি অভাবী হয়  তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে অভাব দূর করে দিব। যেখানে স্বয়ং আল্লাহ সব দায়িত্ব  নিয়ে নেন সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াবেন কেন?

আল্লাহ তায়ালা আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে বলেন নাই। তিনি বলেছেন উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিতে। আপনি তাই করুন। যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তারপর আপনার ছেলে-মেয়ে অপকর্মে লিপ্ত হলে তার একভাগ গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। 

যখন তারা এর কারণে জাহান্নামে  যাবে  তখন আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে- হে আল্লাহ আমাদের উপযুক্ত বয়স হয়েছে, তখন আমাদেরকে বিয়ে দেয় নাই। যার কারণে আমরা হারামে জড়িয়ে গেছি।

আই. কে. জে/ 

যৌবন বিয়ে ক্যারিয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250