বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

মানুষ হত্যায় আনন্দ পেতেন জিয়াউর রহমান: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

জিয়াউর রহমান ছিলেন একজন মানুষরূপী পশু। তিনি মানুষ খুন করতে পছন্দ করতেন, মানুষ হত্যায় আনন্দ পেতেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৫ই ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বেছে বেছে মুক্তিযোদ্ধাদের শাস্তি দিতেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন ঘটনার তদন্তের পর এই কথা মনে হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে জিয়ার হাতে যেসব সামরিক অফিসার খুন হয়েছেন, সেই ঘটনার বিচার হতেই হবে। এনিয়ে যে মামলা এবং রিট হয়েছে তার নিষ্পত্তি হবেই।

আরো পড়ুন: জাতীয় পার্টি আমাদের রাজনৈতিক সহযোগী: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের মরনোত্তর বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মরনোত্তর বিচার এভাবে হয় না। যে মারা যায়, তাকে সাজা দেয়া যায় না। তবে ওই পক্ষের বিচার করা যায়। মামলার বিচার করা যাবে। হত্যার স্বীকৃতি আসলে নতুন প্রজন্ম ১৯৭৭-এর ঘটনার জন্য সারাজীবন জিয়াকে ঘৃণা করবে।

এসকে/ 

আইনমন্ত্রী আনিসুল হক জিয়াউর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250