মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তান বাংলাদেশের চেনা প্রতিপক্ষেরই একটি। কদিন আগেই এশিয়া কাপে আফগানদের হারিয়েছে টাইগাররা। সেই লক্ষ্য নিয়েই শনিবার (৭ অক্টোবর) মাঠে নামছে সাকিব-তামিমরা। আজকের ম্যাচে টাইগারদের একাদশে আছেন ওপেনার তানজিদ তামিম। সাকিব আল হাসান ছাড়া আজ দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। আফগানদের বিপক্ষে আজ পেসার হিসেবে দলে তাসকিন আহমেদ এর সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। 

আফগানিস্তানও আজ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশের বিপক্ষে। হাশমতউল্লাহ শহীদি অধিনায়কত্বে দলে আরও আছেন রশিদ খান, ফজল হক ফারুকি এবং রহমানউল্লাহ গুরুবাজরা।  

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমত উল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।

ওআ/


বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250