মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

গরম ভাতে পাতে রাখুন কাশ্মীরি ইলিশ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষার বাজারে ইলিশের দাম বেশ চড়া, তবুও এই মাছের স্বাদ নিতে একদিনের জন্য হলেও অনেকেই বাজার থেকে বড় মাপের ইলিশ কিনে ঘরে ফেরেন। শুধু ইলিশের সুস্বাদু পদ খাওয়ার জন্য। তেমনই সুস্বাদু ও জিভে পানি আনার মতো এক পদ হলো কাশ্মীরি ইলিশ। খুব সহজেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারবেন পদটি। রইলো রেসিপি-

আরো পড়ুন : লালশাকের ‘হুমুস’ তৈরির রেসিপি

উপকরণ

১. ইলিশ মাছের টুকরো ৪টি

২. পোস্ত বাটা ১ চামচ

৩. কাশ্মীরি মরিচ বাটা ১ চামচ

৪. লবণ স্বাদমতো

৫. জিরার গুঁড়া

৬. হলুদের গুঁড়া ও

৭. সরিষার তেল পরিমাণমতো।

পদ্ধতি

একটি বড় প্যানে তেল গরম করে নিন। তারপর লবণ ও হলুদে মাখানো ইলিশের টুকরো ভালো দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর মাছ তুলে নিয়ে একই প্যানে কাশ্মীরি মরিচ বাটা, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

কিছুক্ষণ কষা হবে। তারপর সামান্য পানি দিয়ে স্বাদমতো লবণ মিশিয়ে মাছ ভালো করে রান্না করে নিন। ৭-১০ পর নামিয়ে নিন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে যাবে কাশ্মীরি ইলিশ। গরম গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যাবে ইলিশের এই বিশেষ পদ।

এস/ আই.কে.জে/


কাশ্মীরি ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250