মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

গরম ভাতের সঙ্গে খান ইলিশের লটপটি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রাণ ভরে ইলিশ মাছ খাওয়ার মৌসুম এখন। বর্ষায় সবার ঘরেই কমবেশি ইলিশের পদ তৈরি হয়। তবে এবার চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের লটপটি। সামান্য কিছু মসলা দিয়েই রাঁধতে পারবেন ইলিশের এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৬ টুকরো

২. নারকেল কোরানো ১ কাপ

৩. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ

৪. মরিচের গুঁড়া ১ চা চামচ

৫. সরিষার তেল পরিমাণমতো

৬. লবণ ও চিনি স্বাদমতো

৭. কাঁচা মরিচ ৫-৬টি

৮. লেবুর রস ১ টেবিল চামচ

আরো পড়ুন : মাছের স্বাদে ভিন্নতা আনতে বানিয়ে ফেলুন ‘ফিশ হাফমুন পাই’

পদ্ধতি

কাটা-ধোয়া ইলিশ মাছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে আধা ঘণ্টা রেখে দিন। এবার কোরানো নারকেল, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, চিনি ও অল্প পানি ব্লেন্ড করে নিন।

প্যান গরম করে ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়ে নারকেল ও মসলার মিশ্রণটি মাছের গায়ে ভালো করে মেখে নিন। এবার সামান্য পানি দিন।

তারপর কাটা কাঁচামরিচ ছড়িয়ে মাছগুলো ঢেকে রান্না করে নিন ৫ মিনিট। তারপর ঢাকনা খুলে মাছের উপর লেবুর রস ছড়িয়ে দিন। ব্যাস তৈরি ইলিশের লটপটি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের এই দুর্দান্ত পদ।

এস/ আই.কে.জে/

ইলিশের লটপটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250