রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

অনুমতি ছাড়া কারও ঘরে প্রবেশ করা যাবে না

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হজরত আবু সাঈদ খুদরি (রা.)-এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে। তিনি বলেন, একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম। এমন সময় আবু মুসা হঠাৎ ভীত–সন্ত্রস্ত হয়ে এসে বললেন, ‘আমি তিনবার উমর (রা)–এর কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। তাই আমি ফিরে এলাম।’

উমর (রা.) তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তোমাকে (ঘরের) ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল?’

আমি বললাম, ‘আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। তাই আমি ফিরে এসেছি। (কারণ) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায়; কিন্তু তারপরও অনুমতি দেওয়া না হয়, তবে সে যেন ফিরে যায়।’

আরো পড়ুন : যে দোয়া পড়লে শান্ত থাকবে আপনার মন

তখন উমর (রা.) বললেন, ‘আল্লাহর কসম! তোমাকে এ কথাটিকে অবশ্যই প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে।’ তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কেউ কি আছ যে নবী (সা.) কাছ থেকে এ হাদিস শুনেছে?’

তখন উবাই ইবনু কাব (রা.) বললেন, ‘আল্লাহর কসম! আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তিই উঠে দাঁড়াবে।’

আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ। তাই আমি তাঁর সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম, ‘নবী (সা.) অবশ্যই এ কথা বলেছেন।’

——মুসলিম, হাদিস: ২০৬২

এস/ আই. কে. জে/ 

অনুমতি ছাড়া ঘরে প্রবেশ সাঈদ খুদরি (রা.)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250