শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

অনেকেই ভাবে মডেলিং মানেই খারাপ কিছু : লিয়ানা লিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

মডেল মুখ লিয়ানা লিয়া। ছবি: সংগৃহীত

চলতি প্রজন্মের ব্যস্ত ফ্যাশন মডেল এবং মিউজিক ভিডিওর পরিচিতি মুখ লিয়ানা লিয়া। দেশের বড় বড় ফ্যাশন হাউজের মডেল হিসেবে দেখা যায় তাকে।  র‌্যাম্পের পাশাপাশি এরইমধ্যে ৩০-৩৫টি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। 

ইমরানের ‘ধোঁয়া’ শিরোনামের গানে মডেল হয়েই মূলত আলোচনায় আসেন তিনি। পাশাপাশি কুমার বিশ্বজিৎসহ একাধিক শিল্পীর মিউজিক ভিডিওতে ছিলেন তিনি। এরপর বিভিন্ন জনপ্রিয় শিল্পীর গানে মডেল হয়েছেন। মডেলিংয়ের বাইরে অভিনয়েও কাজ করেছেন টুকটাক। 

বর্তমানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চলছে তার মূল ব্যস্ততা। মডেলিং জগৎ নিয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে। এ ইন্ডাস্ট্রি  নিয়ে সমালোচনাও কম নয়। এ বিষয়টি কীভাবে দেখেন? লিয়ানা লিয়া বলেন, এটা ঠিক। অনেকেই ভাবে মডেলিং মানেই খারাপ কিছু। এ ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে।

আরো পড়ুন: মিঠুন-অমিতাভের ভয়ে বাধ্য হয়ে নাচ শিখেছিলেন গোবিন্দা!

এখানে নেতিবাচক যে কিছু নেই তা বলবো না। সব জায়গাতেই ভালো-খারাপ রয়েছে। তবে নামধারী মডেলদের কারণে সবার দিকে আঙ্গুল তোলা হয়। সেটা কী রকম? লিয়ানা বলেন, অনেকেই দু’একটি শো কিংবা মিউজিক ভিডিও করে নিজেকে মডেল হিসেবে জাহির করেন। তাদের মধ্যে প্রফেশনালিজম নেই।

মডেল শব্দটাকে ব্যবহার করে তারা নানা ধরনের কাজ করেন। এদের কারণেই মূলত ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে। তবে এ ধরনের মানুষ সব সেক্টরেই কিন্তু আছে। এটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, তাই কথা হয় বেশি।

সামনে কি সিনেমায় পাওয়া যাবে লিয়ানাকে? এ মডেল বলেন, এখন শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছি। আরও শেখার আছে আমার। আরও স্ট্রাগল করতে চাই। তারপর যদি কখনো মনে হয় সিনেমার জন্য আমি ফিট, তখন হয়তো করতেও পারি।

এসি/ আই.কে.জে



লিয়ানা লিয়া মডেলিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250