শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ‘অপারেশন হিল সাইড’ : আটক ১০ জঙ্গি, বিস্ফোরক উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসির সোয়াত টিমের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিল সাইড’।

রাতভর অভিযান শেষে শনিবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এসময় তিনি বলেন, আটক ১০ জনের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। তাঁদের সঙ্গে তিন শিশুও রয়েছে। আটক ব্যক্তিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য। ওই বাড়ি থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিটিটিসি ও কুলাউড়া থানা-পুলিশের একটি দল পূর্ব টাট্রিউলি গ্রামের ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। আজ সকালে অভিযান শেষে আটক ব্যক্তিদের বাড়ি থেকে বের করে আনা হয়।

আই. কে. জে

অপারেশন হিল সাইড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250