সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান *** নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি *** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** সেনাপ্রধানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অমিতাভ প্রসঙ্গ উঠতেই কেঁদে চোখের জলে ভাসালেন রেখা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজেদের প্রেমের কথা এ যাবৎ কখনও স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও ২০০৪ সালে মন-প্রাণ খুলে সিমি গারেওয়ালের টক শো-য়ে রেখা যা বলেছিলেন, তা চমকে দিয়েছিল তামাম বিশ্বকে। সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালবাসেন কিনা।

কেন তাদের প্রেম হয়েও হলো না তা নিয়ে প্রশ্ন সেই কতদিনের। ১৯৮১ সালে ‘সিলসিলা’র পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার সেই ‘সিলসিলা’র প্রসঙ্গ আসতেই কেঁদে ফেললেন রেখা! কিন্তু কেন? 

এক রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই এক খুদে ভক্ত রেখার সঙ্গে গলা মিলিয়ে সিলসিলা সিনেমার ‘নীল আসমান’ গানটি গাওয়ার অনুরোধ করে। রেখা তাকে মঞ্চে ডাকতেই সে জুড়ে দেয় গান। তবে মাঝপথে গান ভুলে যেতেই পাশে দাঁড়ান রেখা। তিনিও গাইতে শুরু করেন সেই আইকনিক গান। এর মধ্যে কেঁদে ভাসালেন রেখা! ওই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি এত বছর পরেও ভালোবাসা আজও আছে বেঁচে?

 সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালোবাসেন কি না।

আরো পড়ুন: এবার এশা দেওলের সংসারে একি গুঞ্জন!

উত্তরে রেখা বলেছিলেন, এটা একটা বোকা বোকা প্রশ্ন। অবশ্যই ভালোবাসি। এখনও পর্যন্ত এমনও একজন মানুষকে পেলাম না যিনি মন থেকে, তীব্রভাবে মরিয়া হয়ে, আশাহীন হয়ে ওকে ভালো না বেসে থাকতে পারবেন।

তাহলে আমি আলাদা কেন হব? কেন মানব না যে আমি ওকে ভালোবাসি না? হ্যাঁ বাসি, খুব ভালোবাসি। এই দুনিয়ার সব ভালোবাসা যোগ করে তাতে আরও কিছু ভালোবাসা যোগ করে দিন, যা দাঁড়ায় ততটাই ভালোবাসি ওকে। 

এই মন্তব্যের পর বলিউডে ঝড় উঠেছিল। তবে বচ্চন পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি তখনও। কিছু কিছু জিনিস যে অন্তরালেই থাকা ভালো– এমনটাই কি অনুধাবন করতে পেরেছিলেন তারা?

এসি/ আই. কে. জে/ 



অমিতাভ রেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250