রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় *** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

অর্জুন-মালাইকার সম্পর্ক ভাঙছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্পর্কে নাকি চিড় ধরেছে, তা গড়িয়েছে বিচ্ছেদ পর্যন্ত। অর্জুন-মালাইকার বিচ্ছেদের এমন গুঞ্জন বলিপাড়ায় শোনা যাচ্ছে। বেশ কয়েক মাস আগেও রটেছিল দুজনের সম্পর্কে চিড় ধরেছে। তখন জল্পনার অবসান ঘটাতে মালাইকা-অর্জুন জানিয়েছিলেন, যা রটেছে তা গুজব। 

এবার নতুন জল্পনা ডানা মেলেছে-শোনা যাচ্ছে; এবার সত্যিই নাকি বিচ্ছেদ হয়েছে মালাইকা-অর্জুনের। কিন্তু হঠাৎ কী কারণে এই আলোচনা বলিপাড়ার অন্দরে?

আনন্দ বাজার জানিয়েছে, সম্প্রতি নিজের নতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অর্জুন। যেখানে দেখা গেছে, একাই ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনও উপভোগ করছেন বাহারি প্রাতরাশ। কখনও আবার সুইমিং পুলে। অর্জুনের এ ধরনের ছবি দেখেই জল্পনা তুঙ্গে উঠেছে। এতে অনেকেই লিখেছেন, “মালাইকা ম্যামের সঙ্গে আপনার কি বিচ্ছেদ হয়ে গেছে? তাই একা একা ছবি পোস্ট করছেন?” 

আরো পড়ুন: তৃতীয় সংসারও কি টিকছে না পপ সম্রাজ্ঞী ব্রিটনির?


যদিও ক্যামেরার ওপারে কে ছিলেন, তা জানা যায়নি। অপরদিকে মালাইকাকেও দেখা গেছে একা পার্টি করতে। গায়ক এ পি ধিলনের পার্টিতে একাই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফলে জল্পনা আরও জোরদার হয়েছে।

এদিকে অর্জুন-মালাইকার ঘনিষ্ঠরা বলেছেন; এই জল্পনা শুনে দুজন খুব হাসাহাসি করেছেন। এ ধরনের আলোচনা তাদের দুজনের কাছেই খুব হাস্যকর বলে মনে হয়েছে। তাই এখন আর এই বিষয় নিয়ে কোনও মন্তব্যই করতে চান না তাঁরা। আপাতত নিজেদের কাজে মন দিতে চান অর্জুন-মালাইকা। 

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা। 

এসি/ আই.কে.জে



মালাইকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250