রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

আইপিএল ফাইনাল: আজও বৃষ্টি হলে চ্যাম্পিয়ন কে?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়নি। 

বৃষ্টি থামলে নিয়ম অনুযায়ী, দুই পক্ষ অন্তত পাঁচ ওভারের জন্য শিরোপার লড়াইয়ে মাঠে নামতো। কিন্তু বৃষ্টি এতোটাই জেঁকে বসে যে, সেটাও সম্ভব হয়নি। রিজার্ভ ডে’তে সোমবার গুজরাট টানা দ্বিতীয়বার এবং চেন্নাই পঞ্চম শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। 

আবহাওয়া পূর্বাভাস বলছে, আহমেদাবাদে সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সংবাদ মাধ্যম ক্রিকবাজ বলছে, এমনিতে সকাল থেকে ঝলমলে রোদ আহমেদাবাদে। তবে বিকাল ও সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না। 

যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও দুই দল মাঠে নামতে না পারে কিংবা উভয়পক্ষে অন্তত পাঁচ ওভার করে খেলা না হয় তাহলে চ্যাম্পিয়ন হবে কে? উত্তর হলো- হার্ডিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে চেন্নাই প্রথম কোয়ালিফায়ার থেকে সরাসরি আইপিএলের ফাইনালে উঠেছে। 

আরো পড়ুন: চীনের একাডেমিতে ডাক পেয়েছেন ফুটবলার আঁখি

অন্যদিকে গুজরাট পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও ফাইনালে উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে। তবু বৃষ্টির কারণে খেলা না হলে পয়েন্টের হিসেবে গুজরাটই চ্যাম্পিয়ন হবে। কারণ গ্রুপ পর্বে চেন্নাইয়ের আট ম্যাচে জয়ের বিপরীতে গুজরাট ১০ ম্যাচে জয় পেয়েছিল।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250