মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

সেমিফাইনালে কাকে পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

#

সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

ম্যাচ পরিত্যক্ত হতেই নারী এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। ভারত-জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-চীন নারী এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে উঠেছিল রোদও। কিন্তু হলো না একটা বলও। কারণ, বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের যে অবস্থা হয়েছিল, পরে তা আর শুকোয়নি। ম্যাচ কর্মকর্তারা তাই বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। তাতেই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের সেমিফাইনাল।

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250