বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

আগামী নির্বাচনে কানা-খোঁড়া যাকেই প্রার্থী করি, বিজয়ী করবেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সমানে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যেই হোক, তাদের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এ সময় বিএনপি ‘ধ্বংসযজ্ঞ বন্ধ না করলে কীভাবে বন্ধ করাতে হয় সেটাও জানা আছে’ বলেও সতর্ক করেন তিনি। শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও–মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

ঢাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজ এত উন্নতি হচ্ছে; সেই কথাটা যেন তারা মনে রাখে। আগামী নির্বাচনের তফসিল যেকোনও সময় ঘোষণা হবে। নির্বাচনে নৌকায় ভোট দিয়ে, যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যেই হোক তাদের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন।

এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানালে তিনি বলেন, এবার নৌকা জিতবে। আবারও বলবো, এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই চাই। আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা আমরা ঠিক করে দেবো। যাকে মনোনয়ন দেবো, ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। যেন আবার আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত যেন দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারতে না পারে, অত্যাচার করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে।

আই.কে.জে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250