বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

আজও ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪০ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে এখনো ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষজন। গত সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাস টার্মিনালে ঢাকায় আসা যাত্রীদের চাপ দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, কমলাপুর রেলস্টেশনে বাড়িফেরা মানুষের ভিড়। প্লাটফর্মে ট্রেন থামতেই নামছেন বহু যাত্রী। পরিবারের সঙ্গে ঈদ শেষে এবার কাজে যোগ দেওয়ার পালা।

সকালে ঢাকায় ফেরা যাত্রীর চাপ ছিল গাবতলি, টেকনিক্যাল ও কল্যাণপুর বাস টার্মিনালে।

কিশোরগঞ্জ থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী আকমল হোসেন বলেন, ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম। সরকারি ছুটির পাশাপাশি অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। সেটা শেষ করে আজ ঢাকায় ফিরলাম। 

আরো পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

বেসরকারি চাকরিজীবী নূর হোসেন টাঙ্গাইল কমিউটার ট্রেনে ঢাকা ফিরেছেন। তিনি বলেন, ঈদের দু’দিন আগেই অনলাইনে টিকিট কেটে বাড়ি গিয়েছিলাম। অফিস থেকে অতিরিক্ত ছুটি নেওয়া ছিল। 

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর হয়ে ঢাকায় আসা হানিফ পরিবহন বাসের সুপারভাইজার লাভলু ইসলাম বলেন, ঈদের পরের দিন থেকে আজ পর্যন্ত আমাদের বাসের সব টিকিট আগেই বিক্রি হয়েছিল। ঢাকায় ফেরা যাত্রীর প্রচুর চাপ। আগামী শনিবার পর্যন্ত এ চাপ থাকবে। আজকেও ভোর থেকে যেসব বাস দেশের বিভিন্ন প্রান্ত হয়ে ঢাকায় আসা প্রতিটি বাসেই যাত্রীর চাপ ছিল। আগামী দুই-তিন দিন ঢাকায় আসা মানুষের চাপ থাকবে।

এম/


 

ঢাকা ফিরছে মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250