সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ বুধবার (৩১ মে) থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি পরিবর্তন হয়েছে। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেলের ট্রেন। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
গত ১৯ মে সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছিল, ৩১ মে দিনে ১২ ঘণ্টা চলবে ট্রেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট পরপর মেট্রো চলবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পরপর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে।

আরো পড়ুন: বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবারে বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদুল আজহার দিন মেট্রেরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়।

এম/


 

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250