শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষদিকে ভারতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে প্রস্তুত হতে শুরু করেছে দলগুলো। ইতোমধ্যে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে ৮ দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। জিম্বাবুয়ের মাটিতে সেই বাছাইপর্ব শুরু হচ্ছে রোববার (১৮ জুন) থেকে।

বাছাইপর্বে এবার অংশ নেবে মোট ১০ দল। সেখানে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজদের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে লড়বে যুক্তরাষ্ট্র, ওমানের মতো নবাগত দলগুলো। দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো।

গ্রুপ 'এ’তে আছে- ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি’তে রয়েছে- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপপর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।  

সুপার সিক্সে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো খেলবে গ্রুপ ‘বি’র দলগুলোর বিপক্ষে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। এছাড়া এই দুই দল লড়বে বাছাইপর্বের শিরোপার জন্যও। 

আরো পড়ুন:ভিনিসিয়ুসের গোল, বর্ণবাদ বিরোধী ম্যাচে ব্রাজিলের বিশাল

বাছাইয়ের প্রথম দিন দুটো ম্যাচ। গ্রুপ 'এ’ থেকে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোটর্স ক্লাব মাঠে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে হারারের টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবে লড়বে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250