মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইন্টারনেট ডাটা ব্যবহাকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

এখন থেকে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অবশিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজেই নয়, বরং নতুন যে কোনো প্যাকেজ কিনলেও তা সংযুক্ত হবে। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পেতে একই প্যাকেজ পুনরায় কেনার বাধ্যবাধকতা থাকবে না। সম্প্রতি বিটিআরসি তাদের ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ জারি করেছে। নতুন নির্দেশনায় গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: কোন পকেটে মোবাইল রাখা নিরাপদ?

এর আগে, মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সোমবার (১৩ই জানুয়ারি) সরকার ও কোম্পানিদের আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান। এরপরই আজ (বুধবার) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অব্যহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করার বিষয়ে নির্দেশনা দিলো।

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না। প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারেন না।

এসি/কেবি

ইন্টারনেট ডাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250