রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

আদালতে দুদক আইনজীবী ও ব্যারিস্টার সুমনের উচ্চবাচ্য বিনিময়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অভিযোগ অনুসন্ধানের প্রতিবেদন দাখিল না করাকে কেন্দ্র করে আদালতে উচ্চবাচ্য বিনিময় করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (২৩ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় ব্যারিস্টার সুমন বলেন, “আদালত বার বার আদেশ দেওয়ার পরও দুদক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করছে না। দুদক এক ধরনের মোকারি করছে। এসময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, প্রতিবেদন প্রস্তুত আছে। এখন কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে।” 

ব্যারিস্টার সুমন বলেন, “একই কথা আদালতে বার বার বলছেন। হাইকোর্টের আদেশের চেয়ে কি দুদক কমিশনারদের বৈঠক বড় হয়ে গেল? দুদকের সদিচ্ছা থাকলে প্রতিবেদন দাখিলে এত সময় নেওয়ার কথা না। দুদক আদালতের আদেশ মানছে না। এ কারণে দুদকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া উচিত।” 

পরে হাইকোর্টের হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হন। একই সঙ্গে আদালত খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল না করলে দুদকের আদালত অবমাননা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

আদালত ব্যারিষ্টার সুমন আব্দুস সালাম মুর্শেদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250