মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

আদালত বর্জন করে রাজধানীতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মিছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার নিম্ন আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেছেন। 

সোমবার (১লা জানুয়ারি) তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান স্লোগান দেন।

মিছিলে ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক ফারুকী, মহসিন মিয়া, আব্দুর রাজ্জাক ও এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের শপথ বিএনপিপন্থী আইনজীবীদের

গত ২৭শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ই জানুয়ারি সারাদেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।

এসকে/

আদালত বর্জন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250