রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম

আনারসের মোমো খেয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

সিঙ্গারা কিংবা পুরিতে কামড় দিয়ে যদি টের পান ভেতরে আলু কিংবা কলিজা নয়, আম–কাঠাল! কেমন লাগবে ভাবুন তো। নিশ্চয়ই এমন বিদঘুটে অভিজ্ঞতা কেউ চান না। কিন্তু হালের সোশ্যাল মিডিয়ার জগতে দেখা মেলে এমন সব খাবারের, যার মধ্যে এই ধরনের অদ্ভুত কম্বিনেশন পাওয়া যায়। সেই তালিকায় এবার নতুন সংযোজন আনারস মোমো! মোমোর মধ্যে মাংস কিংবা সবজির বদলে আনারস দেওয়া হয়েছে।

মোমো পাহাড়ি এলাকার খাবার হলেও গত কয়েক বছরে এর জনপ্রিয়তা সবখানে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। আমিষ–নিরামিষ দুইভাবেই বানানো হয়ে থাকে এই মুখরোচক খাবারটি। কিন্তু তাই বলে আনারসের মোমো !

আরও পড়ুন : ভাত নাকি রুটি, কোনটা বেশি উপকারি

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইনস্টাগ্রামে সদ্য ভাইরাল হয়েছে আনারসের মোমোর ভিডিও। সেখানে দেখা যায়, আনারস কেটে কেটে মোমোর পুর হিসেবে ভরে ফেলা হচ্ছে। এরপর তা তেলে ভেজে দেওয়া হচ্ছে ফ্রায়েড মোমোর আদল। স্বাভাবিকভাবেই তা দেখে অনেকটা অবাক নেটিজেনরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, ‘আমি হারপিক মোমো খেতে চাই।’ একজন লিখেছেন, ‘যারা বানাচ্ছে ভুলটা তাদের নয়। ভুল হলো, যারা খাচ্ছে।’

কেউ কেউ মন্তব্য করছেন, ‘আরআইপি মোমো।’ সবমিলিয়ে অধিকাংশেরই কথা, ফিউশনের নামে এমন অদ্ভুত কম্বিনেশনের খাবার খেতে রাজি নন তাঁরা।

এস/ আই.কে.জে/

 

আনারস মোমো খেয়েছেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250