রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - ছবি: সংগৃহীত

আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি।’

তিন বলেন, ‘আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাতও ভেঙে দেবেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব আমাদের দিতে হবে। তারা গত সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।’

বিদেশিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাবো তবুও কারও কাছে তিনি মাথানত করবেন না। কীভাবে দেশে জনগণের উন্নতি করা যায় তা শেখ হাসিনা জানেন।’

তিনি বলেন, ‘মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয়, সৎ ব্যক্তির জন্ম বাংলাদেশে হয়নি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

কবিরহাট সরকারি কলেজে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইব্রাহিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

আরো পড়ুন:পদোন্নতির ক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক সেনাদের নির্বাচিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) এইচএম ইব্রাহীম, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

এম/


আওয়ামী লীগ ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250