সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

আবারও বিয়ে করছেন সামান্থা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় দেড় বছর আগে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রী সামান্থার। এরপর শারীরিক অসুস্থতা এবং কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলেও প্রেম-বিয়ে যেন পিছু ছাড়ছে না তার। সম্প্রতি আবারও তেমনই আলোচনায় শিরোনামে এলেন সামান্থা।

ক’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার মঙ্গলসূত্র পরা একটি ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে অভিনেত্রীর প্রেমজীবন নিয়ে। অনেকেই মনে করছেন লুকিয়ে বিয়ে করে ফেলেছেন এই অভিনেত্রী। নেটদুনিয়ায় ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিষয়টি খুব বেশিদূর না গড়াতেই অনুরাগীদের আশ্বস্ত করে জানানো হয়, একটি ছবির জন্য চরিত্রের জন্য ‘বিবাহিত’ লুকে ধরা দিয়েছেন সামান্থা।

আরো পড়ুন: ফের পেছালো বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির তারিখ

দক্ষিণী তারকা অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কুশি’ ছবিতে অভিনয় করছেন সামান্থা। ওই ছবিতেই বিবাহিতা নারীর চরিত্রে দেখা যাবে তাকে। সেই ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তা দেখেই ধাঁধায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা।

ছবির নির্মাতারা অবশ্য পরে জানান, বাস্তবে মঙ্গলসূত্র পরেননি সামান্থা, চরিত্রের প্রয়োজনেই এমন সাজ সেজেছেন।

এম/


 

বিয়ে সামান্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250