মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

আমার পদ্ম ফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে : পরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছেলেকে পদ্ম ফুল উল্লেখ করে পরীমণি লিখেছেন, ‘আমার পদ্ম ফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।’ বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন নায়িকা নিজেই। 

এরপর সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনারা সবাই আমার পদ্মকে কতো ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলবো একদিন।’

এর আগে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি-শরিফুল রাজের ছেলে রাজ্য। এসময় এক ফেসবুক স্ট্যাটাসে পরী লেখেন, ‘বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।’

এরপর থেকেই ভক্ত-অনুরাগীরা ছোট্ট এই শিশুর সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে রাজ্যর বাবা শরিফুল রাজের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেন। কারণ ছেলের অসুস্থতার খবরেও নিরব ছিলেন বাবা শরিফুল রাজ। রাজ্যর পাশে দেখা মেলেনি তার। 

এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে তখনই মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যর একটি ভিডিও পোস্ট করেন শরিফুল রাজ। ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে ছোট্ট রাজ্যকে গাড়ির সামনের অংশে খেলতে দেখা গেছে।

আরো পড়ুন: শুভাকাঙ্ক্ষীদের জীবনের অংশ বললেন শাকিব খান

ছেলেকে উদ্দেশ্য করে ক্যাপশনে লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক।’

এরপরই পরীমণিকেও উদ্দেশ্য করেও বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আম্বাকে একশ কোটি চুমু দিও।’ কয়েকদিন আগেই পরী জানিয়েছিলেন, তাকে ‘আম্বা’ বলে ডাকেন রাজ্য। যার অর্থ দাড়ায়, ছেলের মাধ্যমে স্ত্রীকে উড়ু চুমু পাঠালেন রাজ।

এসি/ আই. কে. জে/



চুমু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250