রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

ঢালিউড

আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না: পরীমনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

মায়ের সঙ্গে রাজ্য - ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। গতকাল রাজ্যকে নিয়ে দুঃসংবাদ শোনালেন তিনি। জ্বরে আক্রান্ত পরীর ১১ মাসের ছেলে রাজ্য। হাতে ক্যানোলা পরানো হয়েছে ছোট শিশুকে। মায়ের মন কাঁদলেও শক্ত থাকতে হবে, আর তাই একলাই ছেলেকে বুকে নিয়ে পাড়ি দিতে হবে কঠিন সময়।

শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টায় ফেসবুকে রাজ্যের হাতে ক্যানোলা পড়ানো একটি ছবিসহ আবেগি পোস্ট লিখে সেই কথাই জানিয়ে দিলেন পরীমনি।


ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি। ছবি: সংগৃহীত

পোস্টে পরীমনি লিখেছেন, 'আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিন আমি ভয়ে, কষ্টে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লাগছিল আমার। আজ তোমার হাতে ক্যানোলা পরানো হলো তোমার ব্লাড টেস্টের জন্য। আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই। সামনের এমন আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করবো বলে। আমি জানি তুমি আমার অনেক স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে এমন করে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও, আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না।'

এর আগে গতরাতে থার্মোমিটারে রাজ্যের জ্বর মেপে পরী জানিয়েছিলেন ১০৩ ডিগ্রী জ্বর উঠেছে। ফেসবুক স্টোরিতে সেই ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, বাচ্চার এমন জ্বর এই প্রথম হলো।

১০ জুলাই ১১ মাস বয়স পূর্ণ করে ১২ মাসে পা রেখেছে রাজ্য। দিনটি উদযাপনও করেছেন পরীমনি। এসবের মধ্যেই জ্বরে আক্রান্ত হলো ছেলে। স্বাভাবিকভাবেই খুব চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কারণ অভিনয়ের বাইরে এখন রাজ্যকে ঘিরেই থাকে পরীর সব ব্যস্ততা, সব আয়োজন।

আরো পড়ুন:পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। এর পর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন তারা।

এম/


পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250