রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী আবির হোসাইনকে হত্যার ঘটনায় রবিনসন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরেকজনকে খোঁজা হচ্ছে। হত্যার প্রায় তিন ঘণ্টা পর,পুলিশ দুই সন্দেহভাজনের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ বলছে, হত্যাকারীরা আবির হোসাইনকে গুলি করার পর দোকান থেকে শুধু সিগারেট চুরি করে অন্য কোন জিনিসপত্র বা নগদ চুরি হয়নি। আমেরিকায় এক বাঙালি ছাত্রকে গুলি করে হত্যা করা হয় শুক্রবার (২৯শে ডিসেম্বর)। নিহত শেখ আবির হোসাইন (৩৪) টেক্সাসের লাহাম ইউনিভার্সিটিতে পিএইচ.ডি. গবেষক ছিলেন। 

জানা গেছে, আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।

আমেরিকা যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।

সূত্র: বিবিসি

এইচআ/ আই.কে.জে/

আমেরিকা গ্রেপ্তার হত্যা বাংলাদেশি শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250