রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে করেছেন বিদ্রূপ।

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) সাগরে আটকে থাকা রুশ তেল কেনার অনুমতি দেয়। খবর নিউ ইয়র্ক টাইমসের।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিউসমের প্রেস অফিস কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি একটি ছবি শেয়ার করে। ছবিতে দেখা যায়, পুতিন ট্রাম্পকে কুকুরের মতো গলায় ফিতা (ল্যাশ) বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। তিনি দাবি করেন, এই ‘স্বল্পমেয়াদি ব্যবস্থা’ রুশ সরকারকে বিশেষ কোনো আর্থিক সুবিধা দেবে না।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে ইরান এই সরু পথটি কার্যত বন্ধ করে রেখেছে। ফলে বিশ্ববাজারে হু হু করে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম।

এদিকে ট্রাম্প প্রশাসন ভারতকেও আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত রুশ তেল কেনার অনুমতি দিয়েছে। পাশাপাশি তেলের দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ (১৭২ মিলিয়ন) ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন জ্বালানি সচিব ক্রিস রাইট।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের নীতিগুলোর কড়া সমালোচনা করে আলোচনায় এসেছেন গ্যাভিন নিউসম। গত বুধবার ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে নিউসম তাঁকে ‘ব্রেন-ডেড মোরন’ বা নির্বোধ বলে অভিহিত করেন। তিনি ট্রাম্পকে শিশুদের ওপর বোমা হামলাকারী হিসেবেও অভিযুক্ত করেন।

গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রথম দিনেই ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও এক কর্মী নিহত হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রাথমিক তদন্তে এই অনিচ্ছাকৃত হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়েছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250