শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

আয় বাড়ানোর নতুন ফিচার যোগ করল ইউটিউব

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বহু মানুষ বিনোদনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন। এতে করে বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছে অনেক ছেলে-মেয়ে। 

নতুন খবর হচ্ছে কনটেন্ট ক্রিয়েটররা যাতে আরো সহজ প্রচুর টাকা উপার্জন করতে পারে সেই লক্ষ্যে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে এই ভিডিও প্ল্যাটফর্মটি। এই ফিচারের সাহায্যে পডকাস্টার এবং কনটেন্ট ক্রিয়েটররা আগের চেয়ে বেশি টাকা আয় করতে পারবেন ইউটিউব থেকে। এখন পর্যন্ত ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করতে অনেক সময় লাগে। তবে এখন থেকে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই এই কাজ করতে পারবেন।

আরো পড়ুন : গোবরের জ্বালানিতে চলবে রকেট!

প্ল্যাটফর্মটি দ্রুত ইউটিউব স্টুডিও চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে পডকাস্ট এবং নির্মাতাদের জন্য তাদের বিষয়বস্তু ইউটিউবে প্রকাশ করা অনেক সহজ হবে। এছাড়াও ব্যবহারকারীরা ইউটিউব স্টুডিওতে পডকাস্টের আলাদা করে একটি বিভাগ পাবেন। আর সেই বিভাগ থেকেই আপনার পছন্দের পডকাস্ট বেছে নিতে পারবেন। শুধু আপনি যে পডকাস্ট শুনতে চান, আপনাকে সেই বিভাগে গিয়ে সার্চ করতে হবে। তাহলেই কাজ সহজ হয়ে যাবে।

ইউটিউবের তথ্য অনুসারে, ব্যবহারকারীরা ইউটিউব স্টুডিওতে অন-ডিমান্ড, অফলাইন এবং ব্যাকগ্রাউন্ডে পডকাস্ট শুনতে পারবেন। যার ফলে পডকাস্টাররা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন এবং মেম্বারশিপ থেকে আরো বেশি টাকা আয় করতে পারবেন। কনটেন্ট ক্রিয়েটররা  ইউটিউব-এ ফ্যান ফান্ডিং, লাইভ স্ট্রিমিংয়ের সময় চ্যানেল সাবস্ক্রিপশন এবং সুপার চ্যাটসহ আরো অনেক মাধ্যমে টাকা আয় করতে পারেন। 

তাছাড়াও পডকাস্টাররা তাদের পডকাস্টের সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করতে পারে। এর জন্য পডকাস্টারদের ব্র্যান্ড এবং এজেন্সিগুলোর সাথে মিলে কাজ করতে হবে। তাহলেই আপনার আয়ের পরিমাণ বাড়বে।

এস/ আই. কে. জে/ 

ফিচার ইউটিউব আয় বাড়ানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250