সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

আসছে কমিকস ও কল্পনাকেন্দ্রিক সিরিজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গল্পটা হাইস্কুলে পড়ুয়া একটি মেয়েকে ইউন ড্যান-ওহকে ঘিরে। মেয়েটি তার এলাকার নাম করা ও খুব পরিচিত একটি স্কুলে পড়ত। একদিন দৈবক্রমে, সে আবিষ্কার করে, সে যে জগতে বাস করে তা কমিকসের একটি ফ্যান্টাসি জগৎ। সিরিজটির নাম ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’।

কিম সাং-হাইওব পরিচালিত সিরিজটির তিন পর্ব আগামী ৪ মে রাত ৮টায় মুক্তি পাবে চরকিতে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সিরিজটি ৩ পর্ব করে মুক্তি পেতে থাকবে। সিরিজটি লিখেছে ইন জি-হে (In Ji-hye) ও গানে হা-ইয়ং (Song Ha-young)। সিনেমাটোগ্রাফি করেছে ইউন কওন সু (Yoon Kwon Soo)।

সিরিজটি মূল চরিত্রে অভিনয় করছে কিম হাই-ইয়ুন (Kim Hye-yoon)। আরও অভিনয় করেছে রোউন লি (Rowoon Lee), জা-উক লি (Jae-Wook Lee), না-ইউন (Na-Eun), জুং গান-জু (Jung Gun-Joo), কিম ইয়ং-দাই লি (Kim Young-Dae Lee), তাই-রি (Tae-Ri) সহ আরও অনেকে।

আরো পড়ুন: প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

কোরিয়ান ড্রামা সিরিজসহ বেশ কিছু বিদেশি ভাষার ছবি বাংলায় ডাব করে মুক্তি দিয়েছে চরকি। সেগুলো দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে।

‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সাউথ কোরিয়ায়। এবার বাংলায় ডাব করে তা মুক্তি পাবে চরকিতে। কমেডি, রোমান্টিক, ফ্যান্টাসি জনরার এই সিরিজটির আইএমডিবি-তে ৭.৮ রেটিং রয়েছে। এ গল্পের যে ফ্যান্টাসি জগৎ, কলেজপড়ুয়া ছাত্রছাত্রীর একটি কাল্পনিক ও অবাস্তব চিন্তা সবকিছুই দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে।

কে-পপ ভক্ত দর্শকদের জন্য ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’ সিরিজটি উপভোগ বিষয়বস্তু প্রেম বেশ আকর্ষণের একটা উপলক্ষ দেবে।

এমএইচডি/ আইকেজে 

কমিকস ও কল্পনাকেন্দ্রিক সিরিজ ফ্যান্টাসি এক্সট্রাঅর্ডিনারি ইউ কোরিয়ান ড্রামা সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250