মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

আ.লীগের সংসদীয় দলের সভা রোববার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

আওয়ামী লীগের লগো। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের ৮ম সভা ডাকা হয়েছে আগামী রোববার (২২ অক্টোবর)। এদিন সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদেরকে দিকনির্দেশনা দিতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন ঠিক করতে বৈঠক করা হয়েছিল। সেখানে এমপিরা প্রার্থী নির্ধারণে সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক ক্ষমতা দিয়েছিলেন। 

এসকে/ 


আওয়ামী লীগ বৈঠক সংসদ সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250