শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরান ইস্যুতে নমনীয় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: অ্যান্টনি ব্লিঙ্কেন

ইরানের ইস্যুতে নমনীয় হয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা পারমাণবিক হুমকি কমাতে তেহরানের যে কোনও পদক্ষেপকে স্বাগত জানাবে ওয়াশিংটন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ‘ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি কমিয়ে এনেছে এমন কোনও প্রমাণ নেই। যদি এমনটা করে থাকে তবে তেহরানকে স্বাগত জানাবো।’

ব্লিঙ্কেন মার্কিন গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, ‘ইরান তাদের দেশে থাকা মার্কিন বন্দিদের গৃহবন্দিতে স্থানান্তরিত করছে। তার মানে এই না যে এতে ইরানের প্রতি মার্কিন নীতিতে পরিবর্তন আসবে। গৃহবন্দিতে স্থানান্তরিত করার বিষয়টি আসলে চাপ এবং কূটনীতির প্রতিফলন।’

ইরানের পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, চুক্তির শর্ত মানছে না তেহরান। ট্রাম্পের সেই সিদ্ধান্ত বহাল রাখেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও।

ব্লিঙ্কেন বলেন, ‘আমরা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে যে ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির সৃষ্টি হয়েছে, তা কমাতে ইরান যে কোনো পদক্ষেপ নিলে আমরা তাকে স্বাগত জানাব।’

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার দাবির সঙ্গে গৃহবন্দিদের মুক্তি যুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, ‘এগুলো ভিন্ন বিষয়। ইরানে অন্যায়ভাবে আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে চুক্তিটি অনুসরণ করছি, তা সম্পূর্ণ আলাদা বিষয়।’

এম.এস.এইচ/

ইরান যুক্তরাষ্ট্র অ্যান্টনি ব্লিঙ্কেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250