বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বড়দিনের উৎসবকে ঘিরে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে বলে জানালেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সিটিটিসি প্রধান বলেন, আগামীকাল ২৫শে ডিসেম্বর (বুধবার), খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে আছে উল্লেখ করে তিনি বলেন, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সবার সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

আরও পড়ুন: যেখানে যাত্রী বেশি, সেখানে রেল থামবে : উপদেষ্টা

বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান মাসুদ করিম বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

এর আগে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ডিএমপির সিটিটিসির সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেবে তার একটি মহড়া করে।

এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফাদার উপস্থিত ছিলেন।

এসি/কেবি

বড়দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250