শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ। তিনি রোববার (২২শে ডিসেম্বর) মোদিকে 'দ্য অর্ডার অফ মুবারক আল কবির' সম্মাননায় ভূষিত করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

এই পুরস্কার পাওয়ার পর মোদি এটি ভারত-কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেশটিতে ভারতীয় কমিউনিটি এবং ভারতের ১৪০ কোটি নাগরিককে উৎসর্গ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েতে যান মোদি। সেখানে এরই মধ্যে দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাবাহ আল-খালিদ আল-সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ ছাড়া কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন: ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেছেন। এর আগে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

এর আগে কুয়েত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, সৌদি আরবের বাদশা সালমান, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 'দ্য অর্ডার অফ মুবারক আল কবির' সম্মাননায় ভূষিত করেছে। 

এসি/ আই.কে.জে/  

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250