রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএপি সার দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা’আদেন (Ma'aden) বাংলাদেশকে সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মা’আদেনের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এ সংক্রান্ত চুক্তি গত ১লা ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে কোম্পানিটির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে সুখবর

চুক্তি অনুযায়ী কোম্পানিটি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে। চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১শে ডিসেম্বর ২০২৪ থেকে ১লা জানুয়ারি ২০২৬ পর্যন্ত।) পাশাপাশি এ সময় কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও দেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেওয়ার আগ্রহের কথা জানান।

সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে চার ডলার কমে আমদানির চুক্তি ছিল, বর্তমান চুক্তিতে এ মূল্য টন প্রতি ছয় ডলার কম। এতে ডিএপি সার আমদানিতে মোট ২৮ কোটি ৮০ লাখ টাকা সাশ্রয় হবে।

এসি/কেবি

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250