শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (২০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন ২০২৩ তারিখ, মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল।

জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

 উল্লেখ্য, সোমবার (১৯ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। 

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ঈদুল আজহার তারিখ বিষয়ে জানান ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার।

এর আগে, সৌদি আরব জানিয়েছিল, আগামী ২৮ জুন তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ উৎসবটি।

ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার আগে লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

আরো পড়ুন: একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্পের অনুমোদন

ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। প্রধানত বিশেষ নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপন করা হয়। সৌদি আরবের আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250