মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট বা উড়োজাহাজ চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, এটা তার উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তাঁরা কিছু করছেন না। অন্য দেশে তৎপরতা দেখা যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, এই দলের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি–এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে।’

আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘সর্বাত্মক চেষ্টা চলছে। তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন–তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।’

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘একটা অভিযোগ আছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা বিচার চেয়েছেন। তদন্ত চলমান। সময়মতো অবহিত করা হবে।’

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250