রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ ছাড়া আগামী ২২ জুন থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারে’ মেট্রোরেল চলবে প্রতি ১৫ মিনিট পর।

আরো পড়ুন: সৌদিতে বাংলাদেশি হজযাত্রী এক লাখ ছাড়ালো

এ ছাড়া বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী ৪ ঘণ্টা ফের ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

এ ছাড়া শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় প্রতি ১২ মিনিট পর মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। এ ছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250