বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

সিলেট জনসভা

এই নৌকা নুহ নবীর নৌকা: শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেটের জনসভায় উপস্থিত জনতাকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এই নৌকা নুহ নবীর নৌকা। এই নৌকার মাধ্যমে মানব জাতিকে রক্ষা করেছেন রাব্বুল আলামিন। এই নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা ক্ষমতায় এসেছে বলেই দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। 

বুধবার (২০ই ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, নির্বাচন বন্ধ করবে এত সাহস কোথা থেকে পায়। লন্ডন থেকে হুকুম দেয়। আগুন নিয়ে খেলতে গেলে আগুনে হাত পুড়িয়ে দেওয়া হবে, অত সহজ না বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটা গাড়ি পোড়ালে সরকার পড়ে যাবে, অত সহজ না। এসময় আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ যখন উন্নয়ন করছে তখন বিএনপি আগুনে পুড়িয়ে মানুষ মারছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করে। অতীতের সরকারগুলো ক্ষমতায় এসেছিল ভোগ করতে। 

আরো পড়ুন: সিলেটে জনসভায় যোগ দিলেন শেখ হাসিনা

মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে জানিয়ে সরকারপ্রধান বলেন, খাদ্য উৎপাদন বেড়েছে। দেশের মানুষের খাদ্যের আর সংকট হবে না।

সিলেটের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, সিলেটবাসী সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে সবসময়ই আমাদের সঙ্গে রয়েছে। 

এসকে/  আই.কে.জে

শেখ হাসিনা নৌকা নুহ নবীর নৌকা সিলেট জনসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250