সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্ক্রিন শেয়ারের সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারের সুবিধা নিয়ে এলো। সঙ্গে ল্যান্ডস্কেপ মোডও চালুর ঘোষণা করেছে মেটা প্রধান মার্ক জুকারবার্গ। ইন্সটাগ্রাম ও ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অন্যান্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুগল মিট, জুম, মাইক্রোসফট টিমের সাথে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গুগল মিটের মত এখন থেকে হোয়াটসঅ্যাপও তার ইউজারদের ভিডিও কল চলাকালে কন্ট্যাক্টগুলোর সাথে সরাসরি নিজের স্ক্রিন রিপ্রেজেন্ট করে ডকুমেন্ট, ফটো এবং ভিডিও রিয়েল টাইমে শেয়ার করতে দেবে। এই স্ক্রিন শেয়ার ফিচার কয়েক সপ্তাহ আগে থেকে হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই এটি আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং উইন্ডোজ প্ল্যাটফর্মের সব ইউজারের কাছে পৌঁছে যাবে।

ভিডিও কল করার সময় স্ক্রিনে দেখানো ‘শেয়ার’ আইকনে ট্যাপ করে বা ক্লিক করে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং ফিচার অ্যাক্সেস করা যেতে পারে। এক্ষেত্রে ইউজাররা নির্দিষ্ট অ্যাপের তথ্য শেয়ার কিংবা পুরো স্ক্রিন শেয়ার করার মত সুবিধা পাবেন।

আর.এইচ/ আইকেজে 

এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্ক্রিন শেয়ারের সুবিধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250