বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

এনআইডি সেবা পুরোদমে চালু হবে রোববার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ থাকবে।

বুধবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন এ তথ্য জানিয়েছেন।

ইসি জানায়, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে।

সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পরে ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে বলে জানান ইসি।

এর আগে, সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল।

তারও আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ আগস্ট রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়।

এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।

ওআ/

এনআইডি সেবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250