রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

এফএ কাপের শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস- ছবি: সংগৃহীত

প্রচ্ছন্ন এক হুমকি দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বলেছিল- ২৪ বছর আগে জেতা ট্রেবলে ম্যানচেস্টার সিটিকে ভাগ বসাতে দেবে না। 

কিন্তু ম্যানসিটির দুই মিডফিল্ডার ইলকে গুন্ডোগানও কেভিন ডি ব্রুইনির কাছে হেরেই গেলো এরিক টেন হ্যাগের দল।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলে জিতে এফএ কাপের চ্যাম্পিয়ন হয়েছে সিটিজেনরা। মৌসুমে ডাবল শিরোপা জিতে এখন ট্রেবল হতে এক পা দূরে পেপ গার্দিওয়ালার দল। 

এফএ কাপের ফাইনালে ১২ সেকেন্ডে গোল করেন ম্যানসিটির ইলকে গুন্ডোগান। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় কম কময়ে গোল করার রেকর্ড গড়েন তিনি। 

জার্মান মিডফিল্ডারের করা ওই গোল প্রথমার্ধেই শোধ করে ম্যানইউ। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যানইউ-এর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৪ জুন ২০২৩)

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটি। এবারও বল জালে পাঠান গুন্ডোগান। তার দুই গোলেই সহায়তা দিয়েছেন বিশ্বের অন্যতম মিডফিল্ডার খ্যাত কেভিন ডি ব্রুইনি। নির্ধারিত সময়ে জয় তুলে নেয় সিটিজেনরা।

এর আগে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে। এবার এফএ কাপ জিতল। আগামী ১১ জুন রাতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে গার্দিওয়ালার ম্যানসিটি। ওই ফাইনাল জিতলেই ১৯৯৮-১৯৯৯ মৌসুমের পর প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে ট্রেবল জিতবে সিটিজেনরা।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250